বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ৩৮২ লিটার দেশী মদ ও ৬ কেজি ক্যামিকেলসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৮২ লিটার দেশী মদ ও মদ তৈরির ৬ কেজি ক্যামিকেল উদ্ধার করেছে। এ সময় ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী’র বানিয়াচং ক্যাম্পের মেজর কাজী ফয়ছল আহমদ এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাতে নবীগঞ্জ উপজেলায় দীঘলবাক ইউনিয়নের কামারগাও সাইনবোর্ড মুচি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নুনুয়া রবি দাশের পুত্র গাছা রবি দাশ (৪২), আবু রবি দাশ এর পুত্র লাল রবি দাশ (৩২) ও আবোয়া রবি দাশ এর পুত্র যোগেশ রবি দাশ (২৫)কে গ্রেফতার এবং তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮২ লিটার ও মদ তৈরির ৬ কেজি কেমিক্যাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ সহ গ্রেফতারকৃতদের নবীগঞ্জ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com