বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাইকপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার একব্যক্তি আহত আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার গুরুতর আহত আব্দুল মজিদ (৪০) এর অবস্থা আশংকাজনক। আব্দুল মজিদ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বটতলী গ্রামের মৃত হাজি আব্দুর রশিদের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে আব্দুল মজিদ ও তার বড় ভাই আব্দুস সামাদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে পাইকপাড়া বটতলী বাজার থেকে আব্দুল মজিদ বাড়ি যাচ্ছিলেন। বাজার থেকে কিছু দুর আগাতেই পূর্ব থেকে উৎপেতে থাকা ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল মজিদের উপর ঝাপিয়ে পড়ে। তাদের এলাপাতাড়ি ধারালো অস্ত্রে আঘাতে আব্দুল মজিদ মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে তার একটি হাত ভেঙ্গে গেছে। মাথায় একাধিক ধারালো অস্ত্রের কুপ রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com