সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর এর উপর বর্বর হামলা ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ গণঅধিকার পরিষদ। মিছিলটি সারা শহর প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল আমীন পাঠান ফুল’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হবিগঞ্জ-১ আসনের ট্রাক মার্কার কান্ডারী আবুল হোসেন জীবন। বক্তব্য রাখেন- পৌরসভার প্রস্তাবিত সভাপতি আবুল কালাম আজাদ রেনু, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, জেলা যুব গণঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সায়মন, ছাত্রনেতা নুরুজ্জামান মিশু, আব্দুল মুহিত, সোহানুর রহমান জিল্লু, কামরান আহমদ দিলাল,আব্দুর রুপ, আব্দুল হাফিজ, ইমরান আহমদ কাগজ, নবী হোসেন, আব্দুল ওয়াদুদ, আব্দুল আউয়াল, দিলাওর হোসেন ইমন, মঈনুল ইসলাম, শিশু মিয়া, জাকির হোসেন, তোফায়েল, মহিতুষ, মিলাদ হাসান, আব্দুল বাতির প্রমূখ। বক্তাগণ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com