বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ওটিপি’র প্রতারণা করে গ্রাহকের ব্যাংক একাউন্টের টাকা হাতিয়ে নিল একটি চক্র

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ব্যাংক ওটিপি’র ফাঁদে ফেলে এক মহিলার ব্যাংক একাউন্ট থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাতনামা প্রতারকচক্র। ভুক্তভোগী গ্রাহক নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের জুলিখা বেগম। তিনি এ ব্যাপারে শুক্রবার নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, গত ২০ আগস্ট (বুধবার) বিকাল ৪টার দিকে ঐ মহিলার নাম্বারে অজ্ঞাতনামা মোবাইল ০১৩৩৭-১৫০৩৩১ নাম্বার থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি একজন প্রাইম ব্যাংক কর্মকর্তা এবং ভুক্তভোগীর নবীগঞ্জ প্রাইম ব্যাংক একাউন্টে ১৫ হাজার টাকা জমা হবে। পরবর্তীতে প্রতারক ওটিপি চেয়ে ভুক্তভোগীর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে ৪৬ হাজার টাকা নিজের নামে স্থানান্তর করেন। এক পর্যায়ে প্রতারক তার সমস্ত ফোন নম্বর বন্ধ করে দেন। এই ঘটনায় জুলিখা বেগম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে জুলিখা বেগম বলেন, আমি সহজ সরল ভাবে বিশ্বাস করে ঐ লোককে কোন নাম জিজ্ঞেস করি নাই। তিনি বলছেন নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানাজার। আমি বিশ্বাস করে তাকে ওটিপি নাম্বার দিয়েছি।
নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানাজার চৌধুরী মোঃ জাফর ইকবাল জানান, তাদের ব্যাংক থেকে কেউ মহিলার সাথে যোগাযোগ করেননি। প্রতারক চক্র ওটিপির মাধ্যমে প্রাইম ব্যাংকের মাই প্রাইম নামে একাউন্ট খুলে। তার পর ওই অ্যাকাউন্ট থেকে আমাদের গ্রাহক জুলিখা বেগমের ৪৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করেছে। আমাদেরকে জানানোর পরে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com