মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জের জলসুখায় ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের জলসুখায় ৮ম শ্রেনির ছাত্রী (১৫)কে অপহরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটনা ঘটে। সে জলসুখা কৃষ্ণগোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে একই গ্রামের বাসিন্দা মো. মোহিত মিয়ার পুত্র মাহফুজ মিয়া (২০)সহ ৮ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখার শঙ্খমহল গ্রামের বাসিন্দা মো. মোহিত মিয়ার লম্পট পুত্র মাহফুজ মিয়া (২০) বিগত ২/৩ মাস পূর্ব থেকে জলসুখা কৃষ্ণগোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে নিজ বসতবাড়ি, স্কুলে ও কোচিং এ আসা- যাওয়ার পথে প্রতিনিয়তই উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। কিন্তু এতে রাজি না হওয়ায় ওই বখাটের উত্যক্ত করা দিনদিন বেড়েই চলছিল। এক পর্যায়ে অতীষ্ট হয়ে ওই শিক্ষার্থী বিষয়টি তার অভিবাবককে অবহিত করে। এদিকে শিক্ষার্থীর অভিবাবক মো. মখলিছ মিয়া বখাটে মাহফুজের পিতা মুহিত মিয়া (৪৮), মাতা মাফিয়া খাতুন (৩৮) সহ অভিবাবক ও স্বজন যথাক্রমে আলাউদ্দিন মিয়া (৬৫) আব্দুর রশিদ (৬০) ফয়সল মিয়া (২৫) কে অবহিত করেন ও বিচারপ্রার্থী হন। কিন্তু তারা এ বিষয়টি আমলে না নিয়ে শিক্ষার্থীর পিতার সাথে অশালীন আচরণ ও হুমকি প্রদান করে।
এদিকে প্রতিদিনের মত গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থী স্কুলের পাশের কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়ির সামনের রাস্তায় পৌঁছুলে বিকাল সাড়ে ৫ টার দিকে মো. শহিদ মিয়ার ইন্দনে ও সাইফুল ইসলামের সহযোগীতায় মাহফুজ মিয়া ওই শিক্ষার্থীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। স্কুল ছাত্রীয় স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। অপহরণের বিষয়টি মাহফুজের অভিবাবকদের জানালে তারা ওই শিক্ষার্থীর পিতাকে গালমন্দ করে ও হুমকি দেয়। শিক্ষার্থী মেয়েকে হারিয়ে পিতামাতা পাগলপ্রায় হয়ে গেছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, কাল তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com