বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিএনপি নেতা ছাবির চৌধুরীর বিরুদ্ধে দলীয় নেতাদের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে এ অভিযোগ দায়ের করা হয়। এতে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন ও অরবিন্দু রায় গত ২৮ আগষ্ট অভিযোগটি দায়ের করেন।
লিখিত অভিযোগে বলা হয়, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও তার সহযোগীরা ৫ আগষ্টের পর থেকে নবীগঞ্জের বিভিন্ন অফিস আদালতে টেন্ডারবাজি, অবৈধভাবে বালু উত্তোলন ও মব সৃষ্টির কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
অভিযোগ উল্লেখ করা হয়, নবিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার ও উপজেলা যুবদলের সদস্য শেখ শিপন আহমেদের কথামতো মিথ্যা মামলা না নেওয়ায় এদের নেতৃত্বে নবীগঞ্জের ওসি সহ-প্রাশাসন এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। এদের কারণে দলের চরম দুর্নাম হচ্ছে। দলের মান সম্মান ও ইমেজ রার স্বার্থে এদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য দাবি জানানো হয়েছে। দরখাস্তে আরো উল্লেখ করা হয়, ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন তালুকদারকে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল থেকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ৫ আগস্ট এর পর নবীগঞ্জ উপজেলার শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর বালু মহাল থেকে কোন ধরনের লিজ ছাড়াই অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর সাথে ছাবির আহমেদ চৌধুরী জড়িত রয়েছেন। দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় আওয়ামীলীগ নেতা দুলাল মেম্বারসহ অপরাপর সহযোগিদের নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
অভিযোগ আরো উল্লেখ করা হয়, আওয়ামীলীগ আমলে দীর্ঘ ১৭ বছর দলীয় কোন কর্মকান্ডে তাকে পাওয়া যায়নি। বরং আওয়ামীলীগের এমপি, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। এছাড়া আরো বিভিন্ন অভিযোগ এনে দলীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।
এ ব্যাপারে ছাবির আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ হলে তিনি জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রনোদিত। তিনি বলেন, আমি শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে বিএনপির সকল কর্মকান্ডে অংশ গ্রহন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com