বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পৌরসভা ও জেলা প্রশাসনের অভিযান ॥ ৩৭টি স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। জেলা আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রুনা আক্তার ও পৃথিন্দ্র চাকমা‘র নেতৃত্বে একটি যৌথ টিম শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর, তিনকোন পুকুর পাড়, থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান চলাকালে নিজ দায়িত্বে অনেকেই অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী উচ্ছেদ চলাকালে মাইকে ঘোষনা দিয়ে বলেন অবৈধ স্থাপনার কারনে শহরে যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ পৌরসভার এক্সকেভেটর, ট্রাক, ভলান্টিয়ার ও শ্রমিক এ অভিযানে অংশগ্রহন করে। অভিযানে মোট ৩৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com