বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গাজাঁ, কলকি ও চাকুসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান চালিয়ে গাজাঁ, কলকি ও চাকুসহ ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার করেছে। গত ১৯ আগস্ট মঙ্গলবার রাত ১১টার থেকে ২০ আগস্ট বুধবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত সেনাবাহিনীর মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে (বানিয়াচং উপজেলা পরিষদ (৬ বীর আর্মি ক্যাম্প) নবীগঞ্জ উপজেলায় ৫নং আউশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৈতন্য জালালপুর গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ভূমিহীন পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯শ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের ৪টি চাকু উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিরা হচ্ছে- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র মোঃ বোরহান উদ্দিন ওরপে শেখ (৭০) ও আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি মহা সড়কের পাশ্বে ভূমিহীন গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র মোশাহিদ উদ্দিন ওরপে মশন (৬৭)। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ হবিগঞ্জের নবীগঞ্জ থানার ডিউটি আফিসার এ,এস,আই হিল্লোল এর নিকট হস্তান্তর কারা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com