সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হাওর থেকে চুরি হওয়া সাতটি গরু ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুজনপুর-সংলগ্ন শান্তিপুর হাওর এলাকা থেকে চুরি হওয়া সাতটি গরু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি জঙ্গল থেকে আজ বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলার শান্তিপুর হাওর থেকে সাতটি গরু চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। বিষয়টি জানাজানি হলে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া গরুগুলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুলটুককান্দি গ্রামের একটি জঙ্গলে লুকানো আছে। আজ সকালে লাখাই থানা-পুলিশের একটি দল নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গরুগুলো থানায় রাখা হয়েছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সেগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান বলেন, গরুগুলো হাওর এলাকা থেকে চুরি করে নেয় অজ্ঞাত চোরেরা। সাতটি গরুই উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com