বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে সবাইকে ঐকবন্ধ থাকতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বাংলাদেশের গণ মানুষের প্রিয় রাজনৈতিক দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপ প্রচারে লিপ্ত রয়েছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐকবন্ধ থাকতে হবে। কোন অবস্থাতেই দলের মধ্যে গ্রুপিং করা যাবে না। তিনি সোমবার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মিসির আলি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মর্তুজ আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের যগ্ম আহবায়ক কবির চৌধুরী, আনিছুর রহমান, জিতু সর্দার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com