সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য হলেন জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্যান্যরা হলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান আহবায়ক ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সদস্য সচিব।
সদস্যরা হলেন- বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সায়েদুল আলম বাবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলম ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি থাকবে এর অন্তর্ভুক্ত। এসব আয়োজনের সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট অঞ্চলের জনপ্রিয় নেতা জি কে গউছকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি শুধু কেন্দ্রীয় দায়িত্বই পালন করছেন না, বরং সিলেটে বিএনপিকে সংগঠিত রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন। বিশেষ করে আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তাঁর সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com