মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে গতকাল সোমবার (১৮ আগষ্ট) হবিগঞ্জে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” এর ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে পোনামাছ অবমুক্তির মাধ্যমে মৎস অধিদপ্তরের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। পরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ হতে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মৎস কমকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মইনুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আবদুল কাদের প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা সিনিয়র মৎস কমকর্তা কনিক চন্দ্র শর্মা। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নিরাপদ মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালনে যত্নশীল হওয়ার জন্য উপস্থিত মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও অন্যান্য সকলকে উদাত্ত্ব আহ্বান জানান। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে উন্নত প্রযুক্তিতে মৎস্যখাতে অবদানে অগ্রণী ভূমিকার মূল্যায়ন স্বরূপ তিন জনকে পুরস্কৃত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com