বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান ফয়ছল চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরার নর্দান আসনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতিসন্তান স্কটল্যান্ডের এমএসপি ফয়ছল চৌধুরী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, “প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর” হয়ে কাজ করবেন।
ফয়ছল চৌধুরী এডিনবরার নর্দান এলাকায় ৩৫ বছর ধরে বসবাস করছেন। ড্রামন্ড হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং কিশোর বয়সেই এখান থেকে তার কমিউনিটি অ্যাক্টিভিজম শুরু করেন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য সুপরিচিত হয়েছেন। তার কাজের ক্ষেত্র জুড়ে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কমিউনিটি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এ ব্যাপারে ফয়ছল চৌধুরী বলেন, এই আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এডিনবরার নর্দান আমার বাড়ি, আমি আমাদের পাড়ার শক্তি জানি, তবে একই সাথে জানি মানুষ কি ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি আবাসন সংকট থেকে শুরু করে প্রয়োজনীয় সেবায় কাটছাঁট পর্যন্ত। আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের কমিউনিটির জন্য প্রয়োজনীয়পরিবর্তন আনব।
তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই লেবার পার্টির সদস্যদের, ঈডট, অঝখঊঋ, কো-অপারেটিভ পার্টি এবং সকলকে, যারা আমার প্রতি আস্থা রেখেছেন ও সমর্থন করেছেন। আমি তাদের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে এবং এডিনবরার নর্দান আসনে জয়লাভ করতে নিরলসভাবে কাজ করব।
সীমানা পরিবর্তনের পর প্রথমবারের মতো এডিনবরার নর্দান আসনে ভোট হবে। যা ফয়ছল চৌধুরীর মতে “বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি শক্তিশালী, সরাসরি সম্পর্ক গড়ে তোলার নতুন সুযোগ।”
তিনি আরও বলেন, “এটি এডিনবরার একটি অত্যন্ত বৈচিত্র্যময় এলাকা। যেখানে বিভিন্ন সম্প্রদায় আমাদের শহরে অসামান্য অবদান রাখে। কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার উপর চাপ এবং ক্রমবর্ধমান বৈষম্য অনেক মানুষকে পিছিয়ে দিচ্ছে। আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং আমাদের স্থানীয় ব্যবসার জন্য লড়ব।”
ফয়ছল চৌধুরী জোর দিয়ে বলেন, “আমার প্রচারণা হবে সহজপ্রাপ্যতা ও কর্মমুখীতার ভিত্তিতে। আমি সর্বদা যেমন করেছি, তেমনই আমার দরজা বাসিন্দাদের জন্য খোলা রাখব। রাজনীতি মানুষের মধ্যে ঐক্য আনবে, বিভাজন নয়; এবং আমরা এক সঙ্গে একটি ন্যায্য, শক্তিশালী এডিনবরার নর্দান গড়ে তুলতে পারব।”
ফয়ছল হোসেন চৌধুরী ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম ও একমাত্র ব্রিটিশ বাংলাদেশী পুরুষ সংসদ সদস্য। ২০২১ সালে ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। তিনি প্রথম ব্রিটিশ-বাংলাদেশি যিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন। পুরো যুক্তরাজ্যে তিনি একমাত্র পুরুষ ব্রিটিশ-বাংলাদেশি পার্লামেন্টারিয়ান, যিনি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তিনি এই ভূমিকা পালন করছেন। এ ছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত ৪জন বিশিষ্ট নারী রুশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ফয়ছল চৌধুরী হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com