বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে অবৈধ ট্যাভেলসের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান পালিয়ে গেছে মালিকরা

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ ট্যাভেলস এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল রবিবার দুপুরে দুই নাম্বার পুল এলাকায় অবস্থিত ট্যাভেলসে অভিযানের উদ্দেশ্যে যায় সেনাবাহিনী। এ সময় অনেক মালিক দোকান বন্ধ করে গা-ঢাকা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব অবৈধ ট্যাভেলস দীর্ঘদিন ধরে দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। বিশেষ করে পাসপোর্ট অফিসে নিয়োজিত দালালরা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকে জনগণের ভোগান্তি বাড়াচ্ছিল। শুধু তাই নয়, লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, এসব প্রতারক ট্যাভেলসের খপ্পরে পড়ে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে। অনেকেই ভিটেমাটি বিক্রি করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখলেও প্রতারণার শিকার হয়ে পথে বসতে বাধ্য হয়েছেন। প্রশ্ন উঠছে, অনুমোদন ছাড়াই কিভাবে বছরের পর বছর এসব ট্যাভেলস ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, “এমন প্রতারণা রোধে কেবল অভিযান নয়, স্থায়ী নজরদারি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সচেতন মহলের দাবি, হবিগঞ্জে ট্যাভেলস ব্যবসার নামে প্রতারণা বন্ধ করতে সেনাবাহিনীর অভিযানকে নিয়মিত করতে হবে এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়া এসব দালাল চক্রকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে বিদেশগামী সাধারণ মানুষ বারবার একইভাবে প্রতারিত হতেই থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com