মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

“আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের জশনে জুলুছে শরীক হতে সকল পীর মাশায়েকের ঐক্যমত”

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির জন্য পীর মাশায়েক উলামায়ে কেরাম ও সুধীজনকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্ঠা পরিষদ গঠন করা হয়েছে। সম্মানিত উপদেষ্ঠাবৃন্দের সাথে সাধারণ ও নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দের পরিচয়ের উদ্দেশ্যে গত শনিবার এম. সাইফুর রহমান টাউন হলে এক প্রাণবন্ত অনুষ্ঠান আলহাজ¦ মো: রইছ মিয়ার সভাপতিত্বে এবং আলহাজ¦ অধ্যক্ষ গোলাম সারওয়ার ও মাওলানা কাজী এম.এ জলিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সকল দায়িত্বশীল একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্ঠি হয়। পীর মাশায়েক ও উলামায়ে কেরাম হতে সম্মানিত উপদেষ্ঠাগণ হলেন, পীরে তরিকত আল্লামা আবু তাহের মো: সালাহ উদ্দিন, পীরে তরিকত আল্লামা সৈয়দ সাজিদুল হক, পীর তরিকত সৈয়দ আবুল মোজাররদ আশিক বিল্লাহ, পীরে তরিকত আল্লামা মুফতি শফিকুর রহমান, পীরে তরিকত হযরতুল আল্লামা আফছার আহমদ তালুকদার কাউছারী, পীরে তরিকত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, পীরে তরিকত মাওলানা মাহবুবুর রহমান কাউছার, পীরে তরিকত মাওলানা মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, পীরে তরিকত মাওলানা মুফতি মোস্তাক আহমদ আল-কাদেরী, পীরে তরিকত আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী, পীরে তরিকত মাওলানা সিরাজুল ইসলাম আল-কাদেরী, পীর মাওলানা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, পীরে তরিকত সৈয়দ সোহেল আব্দাল, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক মিয়া, মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী, মাওলানা মহিউদ্দিন নঈমী, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মুফতি মাওলানা মাহমুদুর রহমান চিশতী, পীর সৈয়দ জোবায়ের কামাল, পীর সৈয়দ আহমদ বকত মতিন এবং মাওলানা মোহাম্মদ হারুন। খ্যাতনামা ব্যক্তিত্ব ও সুধীবৃন্দের মধ্য হতে সম্মানিত উপদেষ্ঠাগণ হলেন:- আলহাজ¦ জি কে গউছ, আলহাজ¦ মো: শহিদ উদ্দিন চৌধুরী, চৌধুরী আশরাফুল বারী নোমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফা রফিক, আলহাজ¦ মো: লুৎফুর রহমান, আলহাজ¦ মো: জালাল উদ্দিন খান, আলহাজ¦ এম.এ রাজ্জাক, আলহাজ¦ মো: শফিকুল ইসলাম, আলহাজ¦ মো: শামছু মিয়া, এডভোকেট আকবর হোসেন জিতু, আলহাজ¦ মো: শরিফ উল্লাহ, ডা: আহমুদুর রহমান আব্দাল, ইসলাম তরফদার তনু, ডা: মুজিবুর রহমান পলাশ, আলহাজ¦ মফিজুর রহমান বাচ্চু, ডা: সৈয়দ আবরার জাবের, মো: সোনাই মিয়া সর্দার, ত.ম জালাল উদ্দীন আবেদী, আলহাজ¦ মো: ইউনুছ মিয়া, আলহাজ¦ মো: নজরুল ইসলাম, আলহাজ¦ মো: আবুল হাসিম, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হাজী ফজলুল হক সজলু, এডভোকেট মো: আলী আজগর, এডভোকেট মো: বজলুর রহমান, মো: মঈন উদ্দিন খান, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, এডভোকেট মো: এনামুল হক সেলিম, হাজী হারুনুর রশিদ সাহিদ, এডভোকেট মো: সাদিকুর রহমান ও আলহাজ¦ কুতুবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈমানী চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্টানকে সফল করার লক্ষ্যে নিজ নিজ দরবার শরীফের সকল ভক্ত মুরিদানকে নিয়ে অংশগ্রহন করা সহ আর্থিকভাবে সহযোগীতার আশ^াস দিয়ে বক্তব্য রাখেন:- অধ্যক্ষ হযরতুল আল্লামা আফসার আহমদ তালুকদার কাউছারী, পীর মাওলানা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া, পীর মাওলানা মাহবুবুর রহমান কাউছার, পীর আল্লামা মাহবুবুর রহমান জগৎপুরী, পীর সৈয়দ সোহেল আব্দাল, মুফতি মাওলানা মাহমুদুর রহমান চিশতী। অন্যানের মধ্য হতে বক্তব্য রাখেন:- আলহাজ¦ মোহাম্মদ জালাল উদ্দিন খান, আলহাজ¦ এম.এ রাজ্জাক, ডা. আহমদুর রহমান আব্দাল, নির্বাহী পরিষদের মধ্য হতে বক্তব্য রাখেন, মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ, মাহবুবুর রহমান আউয়াল প্রমুখ। সভাপতি আলহাজ¦ মো: রইছ মিয়া তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েক, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশ্নে জুলুছে অংশ গ্রহনের মাধ্যমে প্রমাণিত হবে হবিগঞ্জ সুন্নীয়তের নগর। পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com