বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ঝুলন্ত অবস্থায় বসত ঘর থেকে তানভীর আহমেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের বসতঘর থেকে লাশ উদ্ধার করে। তানভীর আহমেদ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তানভীর নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে তার কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে দেখেন— তিনি সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের সদস্যরা জানান, তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com