শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মিলাদ ও দোয়া মাহফিলে আহমেদ আলী মুকিব খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে জনগণের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের অগ্রদূত, দেশমাতা, আপসহীন দেশনেত্রী এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষীকি পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহ। এ উপলক্ষে গতকাল (১৫ আগষ্ট) বাদ মাগরিব জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব আহমেদ আলী মুকিব আব্দুলাহ। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দ্রুত জাতীয় নির্বাচন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুলাহ বেগম খালেদা জিয়ার চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি এ সময় বলেন-অবৈধভাবে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন কারাবরণ, অবিচার ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অসুস্থতা ও প্রতিকূল অবস্থার মধ্যেও তাঁর অদম্য মনোবল এবং গণতান্ত্রিক আদর্শে অটল অবস্থান কোটি কোটি কর্মী-সমর্থকের জন্য এক অবিরাম অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বেই দেশে আবারও জনগণের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আহমুদুর রহমান আব্দাল, আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, বিএনপি নেতা এডভোকেট রমিজ আলী, এডভোকেট কামরুল ইসলাম, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, গোপায়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কূহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: ফারুক আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বানিয়াচং উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, দক্ষিন বানিয়াচং যুবদলের আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, জেলা যুবদল নেতা এমদাদুল হক চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদল নেতা সৈয়দ বিলাস, জেলা ছাত্রদল নেতা হানিফ আহমেদ নিরব, শোয়েব রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শাহ টুটন, রিপন আহমেদ, উজ্জ্বল মিয়া, জাকারিয়া চৌধুরী রতন, সাইদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com