সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধবংস করে গেছেন। সেখানে মেধার কোন মূল্য ছিল না। শিক্ষার্থীরা খাতায় লিখতে পারুক আর নাই পারুক তাদের গড়েপাশ করে দেয়া হতো। আর এবার হয়েছে মেধা যাচাইয়ের পরীক্ষা তাই পাসের হার কমেছে। আগামীদের যাতে করে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারে সে দিকে অভিভাবক, শিক্ষকসহ আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বৃহস্পতিবার বিকালে মাধবপুর পৌর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসা সুপার ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক কাউন্সিলর আবজাল পাঠান,সামসু মিয়া মেম্বার, বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সাবেকসমন্বয়কসিরাজুল ইসলাম তানজিল, অভিভাবক সদস্য ইসমাঈল মিয়া, অভিভাবক রহমত আলী সর্দার, কন্টু মিয়া, আমিরুল ইসলাম, দুলাল মিয়া, শরিফ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com