বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর এলাকায় অবৈধ টমটম আটক করেছে পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে নাম¦ার প্লেইটবিহীন টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা। শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার নানা উদ্যোগের মাঝে অবৈধ টমটম আটক করারও উদ্যোগে নেয়া হয়। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভার একটি টিম শহরের প্রধান সড়কে অভিযান চালায়। এ সময় নাম্বার প্লেইটবিহীন ১৬ টি অবৈধ টমটম আটক করা হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন-শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভা নানা কর্মসূচী পালন করছে। অবৈধ টমটম আটক করা ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে ভলান্টিয়ার নিয়োগ দেয়া হয়েছে। যানজট পরিস্থিতর অবনতি হয় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সাথে সাথে ফুটপাত অবমুক্ত করারও জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন অবৈধ টমটম আটক করার এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com