বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

ভোট সেন্টার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এ জন্যই আওয়ামীলীগের এত জেল জুলুম নির্যাতনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে। এ জন্য বিএনপিকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। ইনশাআল্লাহ, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাবে। তিনি গতকাল াফযবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৬টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- ৩৬ বছর বয়সে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি, ৩ বার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার বিরুদ্ধে এক টাকা দুর্নীতির অভিযোগ নেই। ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে কিন্তু দুর্নীতির মামলা দিতে পারে নাই। কারন কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করিনি। ভবিষ্যতেও কোনো অন্যায় কাজে আমাকে ব্যবহার করা যাবে না। তিনি বলেন- আওয়ামীলীগ একটি প্রতিহিংসা পরায়ন রাজনৈতিক দল। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের চলাফেরা সভা সমাবেশ করার স্বাধীনতা কেড়ে নিয়েছে, কিন্তু আওয়ামীলীগের শেষ পরিণতি ভালো হয়নি। জনরোষের শিকার হয়ে আওয়ামীলীগ পালিয়েছে, আওয়ামীলীগের দোসররা পালিয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মতিউর রগমান সানু, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখ উসমানি গনি, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com