বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে চলাচলের রাস্তার বেহাল দশা

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে চলাচলের রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই কাদা মারিয়ে চলাচল করতে হয়। এতে করে রোগী ও তার স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কার না করায় ছোট ছোট গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিদিনই ওই রাস্তা দিয়ে শত শত রোগী ও তাদের স্বজনরাসহ বিভিন্ন পর্যায়ের মানুষ আসা যাওয়া করেন। শুধু তাই নয় ওই সড়কের পাশ দিয়ে অনন্তপুর, মাছুলিয়া, মাহমুদাবাদসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করছেন। কিন্তু রাস্তার বেহাল দশায় মানুষজন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে নজর দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com