বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে হ্যান্ডকাপসহ আসামী পলায়নের ঘটনায় মামলা ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় গ্রেপ্তারের পর হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে দুইদিন (৪৮ ঘণ্টা) অতিবাহিত হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় লিয়াকত নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং ৬১ জনের নাম উল্লেখ করে এসআই সজিব ঘোষ বাদি হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। পালিয়ে যাওয়া আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও গত বছরের ৫ আগস্ট সংঘটিত ৯ হত্যা মামলার অন্যতম আসামি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা ও ৯ হত্যা মামলার আসামি আব্দুল মজিদ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বাগাহাতা গ্রামের নিজবাড়িতে আসেন। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে গত সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় আব্দুল মজিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নৌকায় দিয়ে তাকে থানায় নিয়ে আসার সময় তার স্বজনসহ একদল লোক ধাওয়া দিয়ে পুলিশকে বহনকারী নৌকাটি ডুবিয়ে দেয়। তখন আব্দুল মজিদ হ্যান্ডকাফসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আব্দুল মজিদকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
কিন্তু ভাটি এলাকায় হওয়ায় নৌকা দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘পুলিশের দুইটি টিম দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে পারব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com