মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লতিফি হ্যান্ডস ইউএসএ ইনক এর অফিশিয়াল উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই বুধবার ২০২৫ নিউইয়র্কের বৃঙ্কসে গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শায়খূল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মা-বাবাকে কখনো ভুলে যাবেন না। তাদের খিদমত করুন, দোয় নিন। তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দোয়া করুন। হিংসা-বিদ্বেষ থেকে দুরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন। মানুষকে ভালবাসুন মানুষের দুঃখ দুর্দশায় সাহায্যের হাত প্রসারিত করুন। লতিফি হ্যান্ডস ইউএসএ’র সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুন নুর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সৈয়দ সায়েম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দারুল হাদিস লতিফিয়া ইউকের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফি হ্যান্ডস বাংলাদেশ’র জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলী, দারুল হাদিস লতিফিয়া নর্থইস্ট ইউকে’র প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হাকিম ফাউন্ডেশন ইউএসএ চেয়ারম্যান রোকন-হাকিম, এশিয়ান অ্যাডভাইজর কাউন্সিল মেম্বার টু দ্য মেয়র অফ নিউইয়ার্ক সিটি ফাহাদ সুলাইমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ-সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন, বাংলাদেশ সোসাইটি ইন্ক এর জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ব্যান্ডস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি আব্দুস শহীদ, সিপিএ জাকির চৌধুরী, ইলহাম একাডেমী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ রাজু, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন কারী মোহাম্মদ শিমুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লতিফি হ্যান্ডস ইউএসএ ইনকের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর নুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান অ্যাডভাইজর কাউন্সিল মেম্বার টু দ্য মেয়র অফ নিউইয়ার্ক সিটি ফাহাদ সুলাইমান, মেডিসিন ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। বাংলাদেশ সোসাইটি ইনক এর জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ বলেন, “আমি আরো অনেক অর্গানাইজেশন এর মাধ্যমে ডোনেশন করেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কারো থেকে কখন ও আমার দেওয়া টাকা গুলি ব্যবহারের বিস্তারিত তথ্য আমি পাইনি। কিন্তু লতিফি হ্যান্ডস’র পক্ষ থেকে আমাকে আমি যে এতিমকে স্পনসর করেছি, তার বিস্তারিত তথ্য আমাকে হোয়াটস্যাপ ও মেইল এর মাধ্যমে পাঠানো হয়। ইহা প্রমান করে লাতিফি হ্যান্ডস একটি বিশ্বস্ত চ্যারিটি প্রতিষ্ঠান এবং আমি উপস্থিত সকলকে অনুরোধ করবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রতিষ্ঠানের মধ্যমে নিঃসন্দেহে আপনার ডোনেশন পাঠাতে পারেন। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সভাপতি বদরুল খান বলেন, “সিলেটের ভয়াবহ বন্যার পরে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বন্যা পরবর্তী বাসস্থান নির্মাণ কাজে লাতিফি হ্যান্ডস এর সাথে পার্টনার হয়। তারা প্রতিটি কাজের এবং ঘরের নির্মাণের আগে ও পরে এর বিস্তারিত তথ্য আমাদেরকে দেয়। ঘর নির্মাণে কতটুকু বালু, সিমেন্ট, রড, ইত্যাদি আনুষাঙ্গিক ব্যবহৃত বিভিন্ন জিনিষের হিসাব আমাদের সংগঠনের কাছে রিপোর্ট আকারে পাঠানো হয় এবং আমি নিজে উপস্থিত থেকে ও একটি বাড়ি হস্তান্তর করেছিলাম। এই প্রতিষ্ঠান এতো সুন্দর এবং দ্রুত আমাদের কাজ গুলি করেছে যা আমার জানা মতে অন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। আমি আপনাদের নিঃসংকোচে বলবো, নিঃসন্দেহে এই প্রতিষ্ঠান হতে পারে আপনাদের চ্যারিটি কাজের বিশ্বস্ত পাটনার”। অনুষ্ঠানের সমাপনীতে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী সমস্ত প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com