বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন সময় জব্দকৃত মালামাল নিলাম দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকেই আদালত পাড়ায় ছিল উৎসুক জনতার ভিড়। প্রায় ৫ শতাধিক লোক নিলাম দেখতে যান। এর মাঝে অর্ধশত লোক তাদের নাম রেজিস্ট্রার করে নিলামে অংশগ্রহণ করেন। তবে অনেকেই বলেন, অতিরিক্ত লোক থাকায় মোটর সাইকেল, মিশুক, সিএনজিসহ বিভিন্ন পুরাতন যানবাহন নিলামের অতিরিক্ত মূল্য আহ্বান করা হয়। এর মাঝে ৯টি মোটর সাইকেল, একটি সিএনজি ও একটি মিশুক নিলাম করা হয়। মোটর সাইকেল সর্বোচ্চ ৮৮ হাজার টাকায় বিক্রি করা হয় এবং সর্বনিম্ন ৯ হাজার টাকা। একটি সিএনজি ৪৫ হাজার টাকা, একটি মিশুক ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলামে নানা পেশাজীবি অংশ নেন। কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক জানান, বিভিন্ন মামলার আলামত হিসেবে কোর্টের হেফাজতে জব্দ ছিলো। মামলা নিষ্পত্তি হওয়ায় এগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com