মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে সরঞ্জামসহ টমটম উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। র‌্যাব সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ জামিল মিয়া (১৭) ব্যাটারী চালিত টমটম গাড়ী নিয়ে শায়েস্তাগঞ্জ এর দাউদনগর বাজার থেকে গত ২৫ জুলাই সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর এলাকায় যায়। সেখানে যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পার্শ্ববর্তী ঝোপে যাওয়ার প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখে তার টমটম গাড়ীটি নেই। খোঁজাখুজি করেও টমটম গাড়ীটি খুঁজে পাওয়া যায়নি। পরে মোঃ রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৬ জুলাই দুপুর ১২টার দিকে শাহজিবাজার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে সঙ্গবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও টমটম গাড়ীটি উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- শাহজিবাজার বাঘাসুরা গ্রামের ফয়সাল মিয়ার পুত্র অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র মোঃ বিল্লাল মিয়া (১৯)। পরে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com