বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসরুরুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোন চুক্তি আমরা মানতে পারিনা। দেশের জনগণ এ রকম চুক্তি করার কোন ম্যান্ডেড অন্তর্র্বতী সরকারকে দেয়নি। আমাদের পূর্বপুরুষেরা যে ভাবে বৃটিশকে তাড়িয়েছিল, আমরাও সে ভাবেই পশ্চিমা আধিপত্যবাদকে রুখে দিব ইনশাআল্লাহ। গতকাল (২৫ জুলাই শুক্রবার) বাদ জুমা হবিগঞ্জ শহরের ঐতিহাসিক নুরুল হেরা মসজিদ চত্বর থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে জমিয়তের কেন্দ্রীয় কর্মসুচীর আলোকে আয়োজিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ সমাবেশে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা তাফহিমুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস, কলম্বিয়ায় তাদের এই অফিস নিয়ে অনেক অভিযোগ ও বিতর্ক রয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোন ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর যুগের পর যুগ ধরে সীমাহীন বর্বরতা চলছে অথচ সেখানে তাদের এই অফিস নেই। বাংলাদেশে এই কার্যালয় স্থাপন করার এত দরদ উথলে পড়ল কেন? তিনি আরো বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত বিষয়গুলোকে তারা মামবাধিকার হিসেবেই দেখি। অন্তর্র্বতী সরকার পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশবিরোধী এই চুক্তি সই করেছে। তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী ও যুবনেতা মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণ-মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা মাসরুরুল হক, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, হাফিজ মাওলানা তাফহীমুল হক, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শেখ বশীর আহমদ, মাওলানা শাহ সালেহ আহমদ, মাওলানা জাহেদুল হক, মাওলানা মাহফুজ তাহমিদ,মাওলানা আঃ হামিদ খান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শেখ জয়নাল আবেদীন, মুফতী এনামুল হক, মাওলানা ওয়াসিক বিল্লাহ হিব্বান,মাওলানা মাহমুদ চৌধুরী, মাওলানা আহমদুল হক,মাওলানা শামীম আহসান, প্রমুখ। মিছিলটি শহরের নুরুল হেরা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক শিরিষতলা মাঠে এসে মিলিত হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com