বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্ধারিত স্থানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’র সমাবেশ করার অনুমতি দেয়নি জেলা প্রশাসক। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি হবিগঞ্জ জেলা শাখা। গতকাল ২৩ জুলাই বুধবার সন্ধ্যায় এনসিপি জেলা কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে দলটির লিখিত বক্তব্যে এ অভিযোগ করে বলা হয়, আমরা আমাদের ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিতব্য সমাবেশের স্থান হিসেবে হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনকে মনোনিত করে আমাদের বিগত ১ সপ্তাহ ধরে আমাদের সমস্ত প্রচার-প্রচারনা চালিয়ে এসেছি। এর আগে আমরা সমাবেশের ভেন্যু হিসেবে উল্লিখিত স্থানের বিষয়ে জেলা প্রশাসককে লিখিত ভাবে অবহিত করেছি। কিন্তু অজ্ঞাত কোন কারণে জেলা প্রশাসক কমসূচির ঠিক একদিন আগে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের অনুমতি প্রদানে অপারগতা জানান। এমন আকস্মিক ঘটনায় আমরা ক্ষুদ্ধ, বিস্মিত ও হতবাক। আমরা মনে করি, এনসিপির সারাদেশের অগ্রযাত্রা ও ‘জুলাই পদযাত্রা’র চেতনাকে বাধাগ্রস্থ করতেই সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে জেলা প্রশাসক এমন একটা কাজ করেছেন। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার মুখ্য সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক। লিখিত বক্তব্য রাখেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মস্তুফা কামাল। যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরউদ্দিন আহমেদ জাকির সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনসিপি হবিগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়ক মাহবুবুল বারী চৌধুরী মুবিন, যুগ্ম সমন্বয়ক নুরুল হক টিপু ও শেখ ইফতেখার আহাদ। উপস্থিত ছিলেন-এনসিপি জেলা কমিটির সদস্য আব্দুল বাছিত তরফদার মিঠু, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, মোঃ আনোয়ার হোসেন, সামির আহমেদ রহমত, শেখ আব্দুল্লাহ রায়হান, আ.হ.ম উস্তার মিয়া তালুকদার, মীর দুলাল, মোঃ ফজলুল করিম, নুরুন নবী ভূইয়া ইমন, মোঃ সাইফুর রহমান, এডভোকেট আব্দুল ওয়াহেদ মনির, মিরাজুল হক সজীব প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com