স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আল আমিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুরে সে চুনারুঘাট আসামপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। আল আমিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শালদিয়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র। সে শারীরিক প্রতিবন্ধী।