বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ। আধুনিক যন্ত্রের দাপটে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঙ্গল-জোয়ালের হালচাষ। একসময় কৃষকের প্রধান সহায়ক ছিল গরুর গাড়ি ও জোয়াল, আজ তা দেখা যায় না বললেই চলে। এই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এখন আর হাল দিয়ে জমি চাষ করছেন না কৃষকেরা। অধিকাংশ জমিতে ব্যবহার হচ্ছে পাওয়ার টিলার, ট্রাক্টর ও মিনি-কম্বাইন হারভেস্টার। এতে সময় ও খরচ কম লাগায় কৃষকেরাও ঝুঁকছেন যান্ত্রিক পদ্ধতির দিকে। স্থানীয় কৃষক আব্দুল লতিফ বলেন, “আমরা ছোটবেলায় বাবার সঙ্গে লাঙ্গল ও জোয়াল নিয়ে মাঠে যেতাম। এখন এসব কেউ আর ব্যবহার করে না। আবার সময়ও বেশি লাগে। অন্যদিকে কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, সময়ের দাবি মেনে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো হলেও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এটা সত্যি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, “কৃষিতে আধুনিক যন্ত্রপাতি অবশ্যই ব্যবহার করা দরকার। এক সময় হাটবাজারে পাওয়া যেত কাঠের লাঙ্গল, বাঁশের জোয়াল । এখন এসব পাওয়া দুষ্কর। তরুণ প্রজন্মের অনেকেই জানেই না লাঙ্গল-জোয়ালের ব্যবহার কীভাবে হয়। অনেকেই বলছেন, কৃষিতে আধুনিকায়ন প্রয়োজন হলেও গ্রামীণ ঐতিহ্য রক্ষা করতে লোকজ কৃষি যন্ত্রাদি সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com