মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিষ্টাচারপূর্ণ বক্তব্যের মাধ্যমেই দেশের ক্ষতচিহ্ন পূরণ করতে হবে-হাসবী চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হবিগঞ্জ জেলার সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুটক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক নিয়ামুল ইসলাম খান মাসুদ, যুগ্ম আহবায়ক আলী রাজা উজ্জল, জেলা কৃষকদলের সদস্য হুমায়ুন আহমেদ সুমন সহ জাতীয়তাবাদী কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিল হবিগঞ্জ জেলা কৃষকদল নেতা আব্দুস সামাদ আজাদ সুমন।
উপস্থিত ছিল আশরাফ আহমেদ, অলিউর রহমান বাবলু, সেলিম আহমেদ, কাউসার আহমেদ, বুরহান তালুকদার, নাজমুল আলম খান, মোঃ আক্তার মিয়া, বানিয়াচং উপজেলার আহবায়ক জুলফি খান তিতু মিয়া, সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুল, দক্ষিণ বানিয়াচং এর আহবায়ক তাইদুর মিয়া, সদস্য সচিব আবেদুর আহমেদ, আল আমিন, মওদূদ হাসান রাজলু, সাখাওয়াত হাসান জনি, জুয়েল মিয়া, টেনু মিয়া, ফুল মিয়া, মাসুম মিয়া, মোশারফ মিয়া, মোঃ শাহজাহান মিয়া, আব্দুল মালেক প্রমুখ।
সমাবেশে হাসবী সাঈদ চৌধুরী বলেন, উৎকৃষ্ট শিক্ষার প্রকৃত মানদণ্ড হচ্ছে শিষ্টাচার। তাই শিষ্টাচারপূর্ণ বক্তব্যের মাধ্যমেই দেশের ক্ষতচিহ্ন পূরণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com