বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্চয়ের মৃত্যু ॥ চুনারুঘাটের বাগান জুড়ে চলছে শোক

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ বাগান জুড়ে চলছে শোকের মাতম। সম্ভবনাময় একটি স্বপ্নের মৃত্যুতে পুরো চা শ্রমিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। মেধাবী শিক্ষার্থী সঞ্জয়ের মৃত্যুর খবর বাগানে পৌঁছুলে বাগানের প্রতিটি লাইনে চা শ্রমিকদের বুকফাটা কান্নায় আকাশ ভারি হয়ে উঠে। চা শ্রমিকের সন্তান সঞ্জয় বাড়াইক (২৮)। তার বাবার নাম মনিরুদ বাড়াইক। বাড়ি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাঁদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৪ জুলাই) ভোরে হলের ভেতরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে আরও কয়েকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন, নাকি এতে অন্য কোন কারন আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com