বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যৌথবাহিনী নম্বরবিহীন মোটর সাইকেল-সিএনজি অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত শহরের শায়েস্তানগর, সার্কিট হাউজ সেনাক্যাম্প ও থানার মোড়সহ বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করেন। এ সময় প্রায়ই অর্ধশতাধিক টমটম, সিএনজি, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করে মামলাসহ জরিমানা দেয়া হয়। জানা যায়, দেশের অস্থিতীশলতার কারণে যাতে কোনো নাশকতা না ঘটে এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক, বিআরটিএ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা জানান, অভিযান নিয়মিত চলবে। সবাইকে হেলমেট ও গাড়ির কাগজপত্র নিয়ে চলাচলের নির্দেশ দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com