সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “খাদ্যের জগতে একধাপ এগিয়ে” এই স্লোগানে হালাল ও গুণগত মানসম্পন্ন খাদ্যের নিশ্চয়তা নিয়ে হবিগঞ্জ শহরে প্রথমবারের মতো শোরুম চালু করলো দেশের অন্যতম খাদ্য প্রতিষ্ঠান স্বাদ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের বার লাইব্রেরি মার্কেটের নিচতলায় এই শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শোরুমটিতে মিষ্টান্ন, বেকারি, পেস্ট্রি সহ নানা ধরনের সুস্বাদু খাবার সরবরাহ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাদ এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট মুদ্দত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ আব্দুল হাই, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান বাচ্চু, সেক্রেটারি লায়ন সঞ্জয় রায়, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া, লায়ন এম জি মোহিত, এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট মোছাম্মৎ আমিনা বেগম, সিলেট ইবনে সিনা হাসপাতালের কাস্টমার ম্যানেজার মো: নুরুল হক, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সোহাগ। এছাড়াও হবিগঞ্জের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন হবিগঞ্জের ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীতে স্বাদের নিজস্ব কারখানা উদ্বোধন করা হয়। এছাড়া জেলায় নবীগঞ্জের পানিউমদা ও বাহুবল উপজেলার মিরপুরেও শোরুম চালু করেছে প্রতিষ্ঠানটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com