মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সাংবাদিকের বাসা থেকে চুরির ৩ ঘণ্টার মাথায় সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিনের চেষ্টায় মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এমন একটি মহৎ উদ্যোগ নেয়ায় সাংবাদিক ও শহরবাসী ওসিকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন কোনো ওসি এমন অভিযান করেননি। যদি করতেন তাহলে অনেকের মোটর সাইকেল উদ্ধার হতো। গত রবিবার রাতে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সাংবাদিক তানভীর আহমেদ কাজ শেষে উত্তর শ্যামলী এলাকায় নিজ বাসায় মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। চোরের দল কলাপসিবল গেইটের তালাভেঙ্গে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে সদর থানার ওসিকে অবগত করলে পুলিশের টিম তা উদ্ধারে কাজ করতে শুরু করে। এক পর্যায়ে চোরের দল পুলিশের ধাওয়া মাছুলিয়া এলাকায় মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। সাথে সাথে প্রেসতøাবের সাবেক সভাপতি হবিগঞ্জের মুখ পত্রিকার সংবাদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করে নিশ্চিত করেন মোটর সাইকেলটি তানভীরের। পরে এসআই প্রদীপ সরকার ও সাইফুল ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল এনে থানা হেফাজতে রাখেন। এতে অনেক সাংবাদিকরা ওসিকে ধন্যবাদ জানান। গতকাল সোমবার দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরী ও তানভীর আহমেদ থানায় গিয়ে মোটর সাইকেল নিয়ে আসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com