বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা ॥ স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
  • ৯২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন মাধবপুর উপজেলার পাটুলী গ্রামের মৃত আরজু মিয়া ভূইয়ার ছেলে পাটুলি আদর্শ যুব সংঘের সভাপতি নুরুল আমিন ভূইয়া (২৫)। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকীর আদালত নুরুল আমিনের দায়ের করা মামলাটির শুনানি শেষে আগামী ১৯ নভেম্বর লতিফ সিদ্দিকীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ফারুকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com