বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়ারবন্দে জুমার খুৎবায় মাওঃ নেয়ামত আলী ॥ সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ইমাম হোসেইন (রাঃ) শহীদ হন

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (র) মাজার সংলগ্ন মুড়ারবন্দ দরগা জামে মসজিদে (৪ জুলাই ২০২৫ শুক্রবার) জুমার খুৎবায় মাওলানা নেয়ামত আলী বলেছেন- ইসলামের ইতিহাসে মহরম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখে কিয়ামত হবে। মহরম মাসের আশুরার দিনে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে রাসুল (সাঃ) এর আদরের নাতী ইমাম হুসেইন (রা) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। সত্য প্রতিষ্ঠার যুদ্ধে শুধু ইমাম হুসেইন (রাঃ) একাই শহীদ হননি, ইয়াজিদ বাহিনীর হাতে একই সাথে ৭২ জন ইসলামের বীর সেনানী শহীদ হন। এইদিনটি ইসলামের ইতিহাসে খুবই বেদনাবিধুর গুরুত্বপূর্ণ দিন। রাসুল (সাঃ) ইমাম হাসান (রাঃ) ও ইমাম হুসেই (রাঃ) কে এতোটাই স্নেহ করতেন যে, তা তুলনা করাও কঠিন হয়ে যাবে। রাসুল (সাঃ) নামাজ পড়তেন, সিজদায় যেতেন ইমাত হাসান ইমাম হুসেইন (রাঃ) রাসুল (সা) এর পিঠে চড়ে বসে থাকতেন। রাসুল (সাঃ) ও ইমাম হাসান ইমাম হুসেইন (রাঃ) এর মধ্যে গভীর স্নেহমাখা সম্পর্ক ছিল। মাওলানা নেয়ামত আলী বলেন- যারা নেক আমল করেছে তারা সফলকাম হয়েছে। আর সফল ব্যক্তিরাই জান্নাতে যাবে। জান্নাতে তারা চিরকাল থাকবে। সেখান থেকে কেউ বের হতে চাইবে না। তিনি সকলকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যত্নবান হওয়ার আহবান জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com