মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটের কেউন্দা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডকাতরা গৃহকর্তাকে মারধোর করে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জনা যায়, কেউন্দা গ্রামে শাহ আব্দুল জাহিরের বাড়ীতে গত বুধবার রাত প্রায় ২টার দিকে ৮/১০ জনের এক দল সশস্ত্র ডাকাত বসত ঘরের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে গৃহকর্তাকে মারধোর করে হাত, পা, ও মুখ বেধে ফেলে। এসময় ডাকাতরা ২টি ষ্টিলের আলমারি ও কয়েকটি ড্রয়ার ভেঙ্গে নগদ ১২ হাজার টাকা, মোবাইল সেট, টর্চলাইট, ও স্বর্ণা অলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
রাতেই খবর পেয়ে থানার দারোগা আব্দুল মালেক সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত গৃহকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি এন্ট্রি দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com