বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার আসামী বড়ইউড়ি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে ৯ হত্যার আসামি ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টায় ইউনিয়ন অফিসের নিজ অফিসকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান ফরিদ বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলার এজাহার ভূক্ত আসামী বলে নিশ্চিত করেছেন ওসি গোলাম মোস্তফা। স্থানীয় আওয়ামীলীগের চিহ্নিত লোকজন পালিয়ে গেলেও চেয়ারম্যান ফরিদ প্রায় ১ বছর যাবৎ কিভাবে ইউনিয়নে অফিস করা ও যাবতীয় দাপ্তরিক কাজ করে যাচ্ছিলেন এ নিয়ে এলাকায় চরম সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন উপজেলার দাপটশালী কিছু রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় তিনি (ফরিদ) এতদিন দাপটের সাথে চলাফেরা করেছেন। স্থানীয়দের দাবী ফরিদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে নাইন মার্ডার মামলার গ্রেফতার দেখানোসহ যারা এতদিন এ স্বৈরাচারের দোসরকে শেল্টার দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com