বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত ॥ আহত ১৫

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপার্টার ॥ মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৪১) বীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলে নিহত হন। আহত ব্যক্তিরা হলেন রানু বেগম (৪৫), মো. ছিদ্দিক (৫০), বেদন ভুঁইয়া (৫৫), জীবন রায় (২২), গুপ্ত লাল দাস (৬৮), সোহেল (২০), মিনা সরকার (৪৫) সহ মোট ১৫ জন। আহত সবাই বাসের যাত্রী ছিলেন। গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। লিটন মিয়ার লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com