বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিনেমা হল এলাকায় বাসা থেকে স্বর্ণ চুরি গৃহপরিচারিকাকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার এক ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগে গৃহপরিচারিকা কল্পনা সরকার (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় মৃত হৃদিকেশ দত্তের পুত্র নিকিলেশ দত্ত বাদি হয়ে সদর মডেল থানায় মামলা করেন। তবে ওই নারী বিষয়টি অস্বীকার করেন। কল্পনা সরকার মক্রমপুর ইউনিয়নের তেরেত্রা গ্রামের নারদ সরকারের স্ত্রী। জানা যায়, জীবিকার তাগিদে সে ওই বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে কাজের ফাঁকে কোনো এক সময় বাদীর স্ত্রীর স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। পরে তাকে ধরে এনে পুলিশে দেয়া হয়। গতকাল সোমবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়। ওসি (তদন্ত) সজল সরকার জানান, তার কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। তবে রিমান্ডে এনে উদ্ধারের চেষ্টা করা হবে। এতগুলো স্বর্ণ হারিয়ে নিকিলেশের স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com