সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দিনারপুরে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডা. খালেদ মোহসীন ॥ “এই অঞ্চলে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল গড়তে চাই”

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে বরেণ্য চিকিৎসকদের অংশগ্রহণে দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জুন) উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মহতী আয়োজন করে নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট। সহযোগিতায় ছিল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও অ্যারিস্টোফার্মা লিমিটেড। ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা দেন— সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, ডা. মো. জমির আলী এবং ডা. মো. জাকির হোসেন রাসেল। চিকিৎসাসেবা শেষে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা— ‘আর নয় শুধু প্রতিকার, প্রতিরোধ হোক অঙ্গীকার’ শিরোনামে। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন বলেন, চিকিৎসা একটি সেবাপেশা—এই ব্রত নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আজকের ফ্রি ক্যাম্পে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এখানকার মানুষ এখনও সুলভ চিকিৎসাসেবার অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, এই মানুষের কথা চিন্তা করে আমরা আউশকান্দি এলাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও স্থায়ী হাসপাতাল স্থাপন করতে চাই। এরই মধ্যে দেশ-বিদেশের অনেক কল্যাণপ্রবণ মানুষের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আগ্রহ প্রকাশ করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলের আন্তরিক সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারব ইনশাআল্লাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, দিনারপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল করিম দলা মিয়া, সদস্য শফিউল আলম বজলু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে “সন্ধানী” সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ঔষধ পেয়ে রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এই প্রতিবেদনটি স্থানীয় ও প্রবাসী সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ এবং একটি মানবিক স্বাস্থ্যব্যবস্থার সম্ভাব্য দৃষ্টান্ত তুলে ধরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com