সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চৌধূরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতী মাওলানা আব্দুল মজিদ ॥ বান্দা দুনিয়ামুখী হলে আল্লাহ বান্দার প্রতি বিমুখ হয়ে যান

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে (২৭ জুন শুক্রবার) জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন- বান্দা যখন পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায়, আল্লাহ তখন বান্দার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। বান্দা দুনিয়ামুখী হলে বান্দার উপর ৪টি গজব বর্ষিত হয়। ৪টি গজব হচ্ছে- বান্দার চিন্তারোগ বেড়ে যায়। স্বাভাবিকভাবে তার ঘুম আসবে না। সারাক্ষন সে চিন্তার মধ্যে থাকবে। দ্বিতীয় গজব হচ্ছে- বান্দার ব্যবসা বানিজ্যের পুজি বাড়বে কিন্তু তার অভাব শেষ হবে না। তৃতীয় গজব হচ্ছে- বান্দার মধ্যে পেরেশানী বেড়ে যাবে। টাকার অভাব নাই, ব্যবসা বানিজ্যের অভাব নাই কিন্তু বান্দা সার্বক্ষনিক পেরেশানীর মধ্যে দিন কাটাবে। চতুর্থ গজব হচ্ছে- বান্দা সম্পদের মোহে পড়ে যাবে। সম্পদের মোহ তাকে এমনভাবে আকৃষ্ট করে রাখবে আল্লাহর রহমতের কথা সে ভুলে যাবে। দুনিয়ামুখী মানুষগুলোর প্রতি এই চারটি গজব পড়তেই থাকবে। মুফতী আব্দুল মুজিদ বলেন- আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তাতেই কল্যান। রাসুল (সাঃ) ও তার আহলে বাইয়েতকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কারবালার কথা স্মরণ করে চোখের পানিতে বুক ভাসিয়ে দিতে হবে। ইয়া হোসেন ইয়া হোসেন বলে যারা রাস্তায় নিজেদের শরীর রক্তাক্ত করে তাতে আহলে বাইয়েতের প্রতি তাদের শ্রদ্ধা বুঝায় না। নিরবে নিবৃতে ইমাম হাসান (রাঃ) ও ইমাম হুসেইন (রাঃ) এর ত্যাগকে স্মরণ করতে হবে। অনেকে প্রশ্ন করে- আশুরার দিনে কি বিবাহ করা যাবে? আমরা মহরম মাসে বিবাহ অনুষ্ঠানকে নিরুৎসাহিত করি। ইসলামের এতো বড় একটি ট্র্যাজিডি, যেখানে রাসুল (সা) এর আদরের নাতীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, হত্যাকান্ডের ঘটনায় জীবজন্তু গাছপালা পর্যন্ত বিমর্ষ হয়েছে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে, এমন কয়েকটি দিনে আনন্দ উল্লাস করার জন্য বিবাহ অনুষ্ঠানের আয়োজন না করলে কি হবে। আমরা আমাদের পিতা মাতার মৃত্যুর দিন দুঃখের সাথে স্মরণ করি, আমরা আমাদের মা বাবার মৃত্যুর দিন কি বিবাহের অনুষ্ঠানের আয়োজন করতে পারি? অনেকে প্রশ্ন করেন- আশুরার দিনে বিবাহ করা যাবে না, এমন কথা তো কোরআন হাদিসে নেই। কারবালার ঘটনা ঘটেছে- কোরআন নাযিল বন্ধ হওয়ার ৫১ বছর, রাসুল (সা) ইন্তেকালের ৫১ বছর পর, ৫১ বছরের পরের ঘটনা কোরআন হাদিসে স্থান পাবে কিভাবে? পবিত্র কোরআনে ছোট ছোট বিষয় স্থান পেয়েছে, অনেক নবী রাসুলের কিস্সা স্থান পেয়েছে, রাসুল (সাঃ) জীবিত থাকাকালে ইমাম হাসান ও ইমাম হুসেইনকে এভাবে নৃশংসভাবে হত্যা করলে তা কি পবিত্র কোরআনে স্থান পেতো না? মুফতী আব্দুর মজিদ ইসরাইলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায় ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন- ইসরাইলের দম্ভ চুরমার হয়ে গেছে, তারা বলতো পৃথিবীর আকাশ তাদের, আকাশে তাদের রাজত্ব চলবে, ইরান ইসরাইলের সেই দম্ভ ধুলিস্যাৎ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com