বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন হবিগঞ্জ শেখ নাজমুল

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে পুরুস্কারপ্রাপ্ত হয়েছেন হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর শেখ নাজমুল হক। তিনি বিগত ২০২৪ সালের ১৫ অক্টোবর কোর্ট ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। কোর্টে যোগদানের পর থেকে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সুসম্পর্ক স্থাপন করেন। নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামত বিজ্ঞ আদালত কর্তৃক ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার শুনানীতে অংশগ্রহনসহ বিভিন্ন মামলায় থানা পুলিশ কর্তৃক চাহিত রিমান্ড মঞ্জুরের ইতিবাচক ভুমিকা পালন করেন। তাছাড়া বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলার জামিন শুনানীতে অংশগ্রহন ও আসামীদের জামিন নামঞ্জুরের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া বিজ্ঞ আদালতগুলোতে নিয়োজিত বিজ্ঞ পিপি ও এপিপিগণের সাথে সুসম্পর্ক স্থাপন করে বিচার ব্যবস্থাকে তরান্বিত করেছেন। এছাড়াও বিভিন্ন আদালতে নিষ্পত্তিকৃত মামলার তথ্যসহ সিডি সংগ্রহ এবং বিজ্ঞ আদালতের রায় রেজিস্টারে লিপিবদ্ধকরণের বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com