সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটি ॥ সভাপতি এড. বজলুর রহমান সাধারন সম্পাদক এড. এনামুল হক

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এডভোকেট এস.এম. বজলুর রহমানকে সভাপতি, এডভোকেট এনামুল হককে সাধারণ সম্পাদক, এডভোকেট সগীর আহমেদ সাজ্জাদ, মো ফুয়াদুল হাসানকে সহ-সভাপতি, মোহাম্মদ মোস্তফা মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, সুনীল রায়কে অর্থ সম্পাদক, এডভোকেট মো কুতুব উদ্দিন শামীমকে দপ্তর সম্পাদক, এড লেনিনউজ্জামানকে লাইব্রেরী সম্পাদক, এডভোকেট প্রতিম গোপকে সাংস্কৃতিক সম্পাদক, সাইদুর রহমানকে সহ-অর্থ সম্পাদক ও এডভোকেট মো আব্দুল ওয়াহেদকে সহ দপ্তর সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সদস্যরা হলেন এডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, এডভোকেট মো আফজাল হোসেন, এডভোকেট মো আশরাফুল আলম, মো আব্দুল মজিদ।
এ উপলক্ষে গতকাল দুপুরে স্থানীয় আশরাফ জাহান কমপ্লেক্স এর ফুড ভিলেজে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল”ইয়ার এসোসিয়েশন (বিটিএল) এর সিলেট বিভাগের সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, বিশেষ অথিতি হিসাবে উপ¯ি’ত ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ এডভোকেট মো. আব্দুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট মো. আব্দুল হাই, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিজ্ঞ এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু। সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কর সার্কেল-১৬,২২ হবিগঞ্জ এর অতিরিক্ত কর কমিশনার নাজমুস সাকিব, কর সার্কেল-১৭ হবিগঞ্জ এর অতিরিক্ত কর কমিশনার মো. তৌফিকুল আলম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com