বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে হবিগঞ্জে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একাত্তর টিভি সত্য অনুসন্ধান এবং জনমানুষের কথা বলার মাধ্যমে গণমাধ্যমের নতুন ধারা প্রতিষ্ঠা করেছে। চ্যানেলটি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে ৭১ টিভি যেন সকলের কথা বলে এবং এ ধারা অব্যাহত রাখবে।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. আব্দুল হাই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাবেক সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক প্রদীপ দাশ সাগর, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন চৌধুরী জাকি, এজিপি এডভোকেট তজম্মুল হোসেন চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলার আব্দুল আওয়াল মজনু, ইন্ডিপেনডেন্ট টিভির আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যায়যায় দিনের প্রতিনিধি নূরুল হক কবির, সাংবাদিক মুজিবুর রহমান, বাংলাদেশের খবরের প্রতিনিধি ফয়সল চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, আমার সংবাদের প্রতিনিধি মীর আব্দুল কাদির, হবিগঞ্জের বাণীর বার্তা সম্পাদক কাজী মিজান, দীপ্ত টিভির প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, ভোরের ডাকের প্রতিনিধি এমএ রাজা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান টিপু, চ্যানেল এস প্রতিনিধি আলফু মিয়া, সাংবাদিক এম সজলু ও সাংবাদিক শাহ লিমন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে ৭১ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com