মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবল বাজারের কাজী ম্যানশনের দোকান আবারো দখলের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল বাজারের কাজী ম্য্যনশনের একটি দোকান ঘর আবারো একটি একটি কুচক্রী মহল দখল করেছে বলে অভিযোগ উঠেছে। দখলকারীরা দোকানের তালা ভেঙ্গে ভেতর ঢুকে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়েছে। কাজী ম্যানশনের স্বত্বাধিকারী কাজী গোলাম মুকিতের ছেলে কাজী ওয়াকিব গতকাল সোমবার ১৬ জুন বাহুবল মডেল থানার ওসির কাছে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন- আমি একজন বাহুবল বাজারের স্থানীয় বাসিন্দ। বাহুবল বাজারে আমার কয়েকটি দোকানঘরসহ পিছনে বসতঘর রয়েছে। এখানে আমি অনেকদিন যাবত বসবাস করে আসছি। ইদানিং বাহুবল বাজারের আরশাদ আলীর পুত্র ফরিদ মিয়া ও সাতপাড়িয়া গ্রামের মানিক মিয়াসহ একটি কুচক্রী মহল আবারো আমাদের মার্কেটের দোকান ভিটা দখলের পায়তারা চালাচ্ছে। গ্যাংটি আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তাদের হুমকির কারনে আমরা নিরাপত্তার অভাবে শ্রীমঙ্গল অবস্থান করতেছি। কাজী ম্যানশনের আমার বসতঘর ও দোকান ভিটা মালিকানায় আমার পক্ষে হবিগঞ্জ জর্জ কোর্টের রায় আছে। বর্তমানে এই মামলা হাইকোর্টে রিট পিটিশন চলমান আছে (পিটিশন নম্বর-৫৭৬৫ সাল ২০২৩)। দোকানের মালিক কাজী ওয়াকিব দোকান ভিটা দখলকারীদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে আরো দুইবার কুচক্রী মহলটি জোর পূর্বক কাজী আব্দুল মুকিতের মালিকানাধীন দোকান দখলের চেষ্টা চালায়। বাহুবল বাজার কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপে দখল থেকে উদ্ধার হয়। মার্কেটের মালিক কাজী গোলাম মুকিত বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা ও এডিএম কোর্টের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও অতীতেও মার্কেটটি দখলের পায়তারা চালিয়েছিলো ওই চক্রটি। এখন আবার তারা প্রতিনিয়তই হুমকি ধামকি দিচ্ছে মার্কেট ছেড়ে দেওয়ার জন্য। তাদের হুমকি পেয়ে আমি পরিবারসহ শ্রীমঙ্গলে বসবাস করছি। এই সুযোগে তারা গতকাল বিকেলে আমার দোকানের তালা ভেঙে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালিয়ে দোকানটি দখল করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন- দোকান ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাংচুরের একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাদের পুলিশ গিয়ে দোকানের তালা লাগিয়ে এসেছে। আজ উভয় পক্ষকে থানায় ডেকেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com