শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৬টি চোরাই গরু ও পিকআপসহ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছয়টি চোরাই গরু ও একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যানসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকা বুধবার (৪ জুন) ভোররাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাধবপুর থানার পুলিশ মো: সালমান মিয়া (১৬) কে পিকআপ ভ্যানে করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। সে সিলেট জেলার জালালাবাদ উপজেলার পাইকরিয়াজ,শিবের বাজার এলাকার মনির মিয়ার পুত্র। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আলতাফ মিয়ার পুত্র মো: সুজন মিয়া (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারের মো: নাছির ও মো: জুবেদ সহ কয়েকজন পালিয়ে যায়। এর আগে বুধবার (৪ জুন) রাত আনুমানিক ৩ টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর পুত্র মো: রফিক মিয়ার গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ গরুচোর চক্র ৬টি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সহায়তায় চোর চক্রের এক সদস্যসহ ছয়টি গরু ও পিকআপ ভ্যান আটক করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com