শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এড়ালিয়া গ্রামে মাদক ও জুয়ার আসর ॥ বাড়ছে অপরাধ

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের এড়ালিয়া গ্রামে মাদক ও জুয়ার আসর জমে উঠেছে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে চুরি, ছিনতাই ও অপরাধ। স্থানীয়রা জানান, ওই গ্রামের রফিক মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে ইয়াবা-ফেনসিডিলসহ নেশাজাতীয় দ্রব্য বিক্রি করছে। পাশাপাশি জুয়ার আসরও রয়েছে। সম্প্রতি তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ আব্দুল আওয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে সদর থানা পুলিশ। বর্তমানে সে কারাগারে রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এরপরও তাদের এসব ব্যবসা থেমে নেই। কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে তারা এমন কাজ চালাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com