বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী নোমান দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যকরী কমিটির এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শহরের শায়েস্তানগরস্থ গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ আহমেদ। সাধারণ সম্পাদক মোঃ মুখলিছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলহাজ্ব এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ লোকমান হোসেন, মানিক মেম্বার, ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, বাবুল মিয়া।
উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুল হাসান হিরা মিয়া, ফিরোজ আলী, সফিক মিয়া, রফিক মিয়া, রহমত রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ছুরাব আলী, দপ্তর সম্পাদক তৌহিদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক মর্তুজ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনুকুল সরকার, মানবাধিকার সম্পাদক আজাদ মিয়া, অর্থ সম্পাদ আব্দুল আহাদ, সহ-অর্থ সম্পাদক আহাম্মদ আলী, ক্রীড়া ও যুব সম্পাদক বাদশা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নোমান আহমেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল আওয়াল, কৃষি বিষয়ক সম্পাদক কাঞ্চন সর্দার, সদস্য বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, মধুবাসী দাশ, জাহির মিয়া, আব্দুল কাদির, কলিম উল্লাহ, ফুল মিয়া, জমসই মিয়া, নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রশিদ মিয়া, রাজিউড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ূন মিয়া, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, লস্করপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি বাবুল মিয়া প্রমূখ।
প্রধান অতিথি চৌধুরী আশরাফুল বারী নোমান সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
তিনি, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিখোকো, দুর্নীতিবাজ, দখলবাজ, পর সম্পদ লুণ্ঠনকারী, নারী নির্যাতনকারী এবং অবৈধ পথে উপাজনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ গণঅধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন। ইনশা আল্লাহ গণঅধিকার পরিষদ এই দেশের মানুষের আশা আঙ্খার প্রতিফলন ঘটাবে। আগামীর বাংলাদেশ হবে গণঅধিকার পরিষদের স্বপ্নের বাংলাদেশ। তাই গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করতে এবং দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com