বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশকে ব্যারিকেড দিয়ে ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া/শেখ আমির হামজা ॥ হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতিকালে যাত্রীর গাড়ি ভেবে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে আটক করে হামলা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ডাকাতদল ৩/৪টি গাড়ি ডাকাতি করে নেয়। এদিকে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে ২৪ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন সড়কের কুন্ডরপাড় ব্রীজ পেরিয়ে আইনজইন নামক স্থানে। ডাকাতের কবলে পড়া দু’টি মিনি ট্রাক ও একটি প্রাইভেট কার গাড়িসহ ৩/৪টি গাড়ির চালক ও যাত্রীদের মারপিট করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের প্রহারে আহত এক চালক ও পুলিশের কাছ থেকে জানা যায়, শনিবার রাত ১টার দিকে উল্লেখিত স্থানে ১৫/১৬ জনের একদল ডাকাত সড়কে বিদ্যুৎতিক খুঁটি ফেলে তাদের গতিরোধ করে এবং এসময় বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি সংঘটিত করে। এমন সংবাদ পেয়ে ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি চালিত অটোরিকশা যোগে সেখানে গেলে ডাকাতরা যাত্রীর গাড়ি ভেবে তাদের গাড়িটিও আটক করে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানায় খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে ২৫ মে (রবিবার)দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীর গাড়ি ভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে রাত থেকে তিনি সহ তাদের পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্প্রতি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com